ইসলাম টাইমস ডেস্ক: ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের এক সার্ভেয়ার।
বুধবার দুপুরে হঠাৎ করে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতার ওই সার্ভেয়ারের নাম মো. গিয়াস উদ্দিন। এ ঘটনায় দুদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল বুধবার ভূমি অফিসে অভিযানে যায়। অভিযানে দেখা যায়, জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আবদুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছে ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
















