রাজশাহীতে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিয়ে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম জামাল (৪৫)। তিনি পেশায় রাখাল ছিলেন।

গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামাল মারা যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা জামালের লাশ নিয়ে পালিয়ে আসে।

এ বিষয়ে বিজিবির গোদাগাড়ীর সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদর সুলতান মোল্লা জানান, জামালসহ বেশ কয়েকজন রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ফেরার পথে বিএসএফের গুলিতে জামাল নিহত হয়।

পূর্ববর্তি সংবাদফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত
পরবর্তি সংবাদইসরাইলকে রুখতে নিরাপত্তা পরিষদকে কঠোর হওয়ার আহবান বাংলাদেশের