যশোরে এমপির বাড়িসহ ৬ স্থানে বোমা বিস্ফোরণ

ইসলাম টাইমস ডেস্ক : আজ যশোরের বিভিন্ন স্থানে একযোগে ৬টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর যশোর-৩ (সদর) আসনের এমপি কাজী নাবিল আহম্মেদের বাড়িতেও বোমা নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও একই ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোর রাতে পৃথকভাবে এ বোমা হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও সরঞ্জাম উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

পূর্ববর্তি সংবাদফিলিপাইনের গির্জায় ভয়াবহ বোমা হামলা, নিহত ২১, আহত ৭১
পরবর্তি সংবাদচট্টগ্রামের স্কুলে দুদক চেয়ারম্যান : শিক্ষক অনুপস্থিত, শিক্ষার্থীরা কাটাচ্ছে অলস সময়