মোবাইল ইন্টারনেট প্যাকেজ ৩ দিনের কম নয়

ইসলাম টাইমস ডেস্ক : তিন দিনের নিচে কোনও প্যাকেজ দিতে পারবে না মোবাইল অপারেটর কোম্পানিগুলো মর্মে এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।

আজ রোববার  এই নির্দেশনা জারি করে তারা।

নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল অপারেটরদের সকল প্যাকেজের নূন্যতম মেয়াদ হবে তিন দিন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এক মাস এ নির্দেশনা আরও একবার পর্যালোচনা করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ইন্টারনেট প্যাকেজে ‘পে পার ইউজ’ বা যতটুকু ব্যবহার ততটুকু খরচের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টাকা পর্যন্ত ব্যবহারের সুযোগ দেওয়া যাবে একজন গ্রাহককে। ৫ টাকার বেশি খরচ হলে গ্রাহকদের নির্দিষ্ট প্যাকেজে যেতে হবে।

এর আগে গত সপ্তাহে টেলিযোগাযোগ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিটিআরসি’র চেয়ারম্যান জানিয়েছিলেন সাত দিনের নিচে কোন প্যাকেজ না দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিটিআরসি। তবে শেষ পর্যন্ত সাত দিন থেকে সর্বনিম্ন মেয়াদ তিন দিনে নামিয়ে আনা হয়েছে।

তবে ‘পে পার ইউজের’ ক্ষেত্রে গ্রাহকের প্রতারিত হওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিটিআরসি’র নতুন সিদ্ধান্তের ফলে অপারেটরদের দ্বারা গ্রাহকের প্রতারিত হওয়ার ঝুঁকি কমে যাবে।

পূর্ববর্তি সংবাদসিরিয়াকে আরবলিগে সদস্যপদ ফিরিয়ে দিতে রাশিয়ার সাথে সুর মেলাল তিউনিশিয়া
পরবর্তি সংবাদঐক্যফ্রন্ট নেতারা গণভবনে যাবেন, প্রধানমন্ত্রীর কথাও শুনবেন: নাসিম