ইসলাম টাইমস ডেস্ক: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮) পাচ্ছেন চার কবি ও লেখক। কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধে সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক রচনায় আফসান চৌধুরী।
উল্লেখ্য, টিভি-টকশোর আলোচক হিসেবে আফসান চৌধুরীে এবং সংরক্ষিত আসনের সংসদসদস্য ও মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষী হিসেবে কাজী রোজীর বিশেষ পরিচিতি রয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
আগামী ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
পুরস্কার বিজয়ীরা পাবেন সম্মাননা ক্রেস্টসহ নগদ দুই লাখ টাকা।
এ বছর দশটি বিভাগ থেকে চার বিভাগে চারজনকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
















