অস্ট্রেলিয়ায় ইসলামের আলো জ্বালিয়েছেন যেসব জেলে

অস্ট্রেলিয়ায় ইসলামের আগমন ও প্রসারের ইতিহাস তুলে ধরতে অভিনব এক প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে ব্রুনাই সরকার। তারা অস্ট্রেলিয়ার ইসলামি ইতিহাস তুলে ধরতে মেলবোর্নভিত্তিক ইসলামিক জাদুঘরকে ব্রুনাইতে একটি ছবি প্রদর্শনী করার আহবান জানিয়েছে। ব্রুনাইতে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশন এই প্রদর্শনী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে।

আজ সোমবার (২৮ জানুয়ারি) ব্রুনাইয়ের মাবোহাই শপিং কমপ্লেক্সে ‘বাউন্ডলেস প্লেইনস : দ্য অস্ট্রেলিয়ান মুসলিম কালেকশন’ শিরোনামের এই বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। যা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

অস্ট্রেলিয়ান হাই কমিশন তার প্রদত্ত বাণীতে বলেন, ৬ লাখ মুসলিম বসবাস করে এবং তারা দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা দেশের রাজনীতি থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত প্রতিটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রদর্শনীতে বলা হয়েছে, ১৭ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ায় ইসলামের আগমন ঘটে। এই সময়ে মাকাসার (তখনকার স্বাধীন রাষ্ট্র। যা এখন ইন্দোনেশিয়ার অংশ) ও ইন্দোনেশিয়ার মুসলিম জেলে প্রতিবছর অস্ট্রেলিয়ায় আসতেন এবং ইসলাম প্রচার করতেন। তাদের আগমনের ঘটনা ও তারিখ পাথরে খোদায় করা আছে –যা এখনও পাঠযোগ্য। অবশ্য অস্ট্রেলিয়ার উত্তর উপকূলেই তারা বেশি আসতেন। এই অঞ্চলের সঙ্গে মুসলিম জেলেদের ব্যবসায়িক যোগাযোগ ছিলো। এই অঞ্চলের সঙ্গে মুসলিম ব্যবসায়ীদের যোগাযোগ অঞ্চলের শিক্ষা-সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এখনও অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ভাষা ও সংস্কৃতিকে ইসলামের প্রভাব লক্ষ করা যায়।

মুসলিমদের সঙ্গে অস্ট্রেলিয়ার এই যোগাযোগ অব্যাহত ছিলো। ১৮৭০ সালের পরে (ভারতবর্ষে মুসলিম শাসনের আনুষ্ঠানিক অবসান হলে) অস্ট্রেলিয়ার বন্দরগুলোতে দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়গুলোর আগমন শুরু হয় এবং তারা অস্ট্রেলিয়ার নির্জন ও বিচ্ছিন্নগুলোকে বসবাসের জন্য বেছে নেই। এ সময় অন্তত ২০ হাজার মুসলিম অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। যাদের মধ্যে ৪ হাজারই বসবাসের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়ার ম্যারি শহরটিকে বেছে নেন। এই শহরেই ১৮৬১ সালে অস্ট্রেলিয়ার প্রথম মসজিদ নির্মিত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মালয়েশিয়া, আলবেনিয়া ও তুরস্ক থেকে মুসলিম অভিবাসীরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। যারা অস্ট্রেলিয়ান সমাজ ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্রুনাইয়ের দ্য স্কুপ পত্রিকা থেকে আবরার আবদুল্লাহ-এর অনুবাদ

পূর্ববর্তি সংবাদবন্ধু, নিজের প্রতি দয়া করুন!
পরবর্তি সংবাদদুদকের মামলায় নিরপরাধ ব্যক্তি ৩ বছর ধরে কারাগারে