সৌদি আরবে ভারি বর্ষণ ও ধূলিঝড়, ভেসে গেছে মদিনার রাস্তাঘাট

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে আকস্মিক ভারি বর্ষণে ভেসে গেছে মদিনার অলিগলি। শহরের বড় বড় রাস্তা প্লাবিত হওয়ায় স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। গত রোববার থেকে শুরু হয় ভারি বৃষ্টিপাত ও ধূলিঝড়। সোমবারেও অব্যাহত থাকে।

উদ্ধারকর্মীরা শতাধিক বন্যাকবলিত লোককে উদ্ধার করেছে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাবুক ও আল-জউফ থেকে ৬৫ জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে। তাবুক, আরার ও আল-জউফের স্কুলগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।

সূত্র:আরব নিউজ

পূর্ববর্তি সংবাদআশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক নদীতে
পরবর্তি সংবাদচট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ধর্ষক