ব্যাংক থেকে দেওয়া বৃত্তির টাকার বিধান কী?

প্রশ্ন : সুদি ব্যাংক থেকে দেওয়া বৃত্তির (টাকার) হুকুম কী? তা নেওয়া কি জায়েয?

উত্তর : সুদি ব্যাংক থেকে প্রদত্ত বৃত্তি নেওয়া জায়েয নয়। কারণ ব্যাংকগুলোর অধিকাংশ আয় সুদ। তাই তাদের বৃত্তির মাঝে সুদের আশঙ্কাই বেশি। অতএব এ টাকা যে নামেই দেওয়া হোক তা গ্রহণ করা জায়েয হবে না। -(রদ্দুল মুহতার ২/২৯২; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭৪)

[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা]

পূর্ববর্তি সংবাদদুর্নীতি বিরোধী অভিযানে আছে চিন্তার খোরাক
পরবর্তি সংবাদনির্বাচনে ইভিএম ব্যবহারে ভুল ছিল: সিইসি