ইসলাম টাইমস ডেস্ক : বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়খ আবদুল কাদির রহ.-এর স্মরণে নিউইয়র্কের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জানুয়ারি বুধবার বাদ মাগরিব ওজনপার্কের মসজিদ আল আমানে ম্যানহাটনের আস সাফা ইসলামিক সেন্টারে নিউইয়র্কের আলেম-ইমামদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা রফিক আহমদ রেফাহির পরিচালনায় আবদুল কাদির রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা পেশ করেন মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা আসআদ আহমদ, মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, মাওলানা আবু সিদ্দিক ও মাওলানা মাসুক আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বায়তুল আমান মসজিদ ব্রঙ্কসের ইমাম ও খতীব মাওলানা আজির উদ্দীন,মরহুম শায়খ আবদুল কাদির রাহঃ এর বড় ছাহেবজাদা দারুল উলূম নিউইয়র্ক এর সিনিয়র উস্তাদ মাওলানা আবুল খায়ের,জ্যামাইকা মুসলিম সেন্টারের জামেয়া কুরআনিয়া মাদরাসার উস্তাদ হাফেজ মাওলানা আহমদ আবু সুফিয়ান,আই টিভির সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ,
মাওলানা আবু সাঈদ, মাওলানা আবু জাহিদ, মুফতি মোহাম্মদ কাওসার,মসজিদ আল আমানের সভাপতি কবীর আহমদ চৌধুরী, সেক্রেটারি খলীল আহমদ প্রমুখ ।
সভায় আলোচকরা বলেন, সিলেটের এই প্রবীণ আলেম ছিলেন একজন সত্যিকারের দ্বীনের এক খাঁটি মরদে মুজাহিদ। তিনি তাঁর পুরো জীবন দ্বীনি শিক্ষা বিস্তারে ব্যয় করেছেন এবং বিভিন্ন মসজিদ মাদরাসায় নিরলস এবং সুনামের সাথে খেদমত করে অবদান রেখে গেছেন, যা দেশ ও প্রবাসের মানুষের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজারো আলেমের শিক্ষক, প্রবীণ আলেম মাওলানা শায়খ আব্দুল কাদির গত ১৮ই জানুয়ারি শুক্রবার ইন্তেকাল করেন।
















