দুদক কর্মকর্তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে দুদক কর্মকর্তার ছেলে গোলাম রসুল শুভর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ওলুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শুভ ঢাকায় কর্মরত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেওয়ান শফি উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার এসআই মো. মনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে কোনো এক সময় দুদক কর্মকর্তা দেওয়ান শফির নির্মাণাধীন ভবনে একটি কক্ষের ভেতরে দরজা বন্ধ করে সিলিংয়ের ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তার ছেলে শুভ আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা শুভকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে ওই ভবনের একটি কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে শুভর ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশ খবর দেন।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে ধর্ষণের পর নারীকে ইয়াবায় ফাঁসালো পুলিশ
পরবর্তি সংবাদইসলামী সংগীতে মিউজিক ব্যবহার করার বিধান কী?