মিসরে দুহাজার বছরের বেশি আগের ৫০টি মমির সন্ধান

ইসলাম টাইমস ডেস্ক : মিসরের মিনায়াতে দুহাজার বছরের বেশি আগের ৫০টি মমির সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা যায়, তোলেমাইক যুগের  মমিগুলোর ১২জনই শিশু। ধারণা করা হচ্ছে, মমিগুলো ৩০৫-৩০ খ্রিষ্টপূর্বের। সম্প্রতি মিনায়ার এল গাবেল তুনার ৩০ ফিট গভীরে চারটি সমাধিকক্ষ থেকে উদ্ধার করা হয় মমিগুলো।

কয়েকটি মমি লিনেন কাপড় দিয়ে মোড়ানো ছিলো। আর কয়েকটি পাথর কিংবা কাঠের কফিনে রাখা ছিলো। কর্মকর্তারা জানান, তাদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই গুরুত্বপূর্ণ কেউ ছিলেন।

পূর্ববর্তি সংবাদরাঙামাটিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তি সংবাদপটিয়ায় বাস ও হাইস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩ আহত ১১