গোপালগঞ্জে র‌্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ইসলাম টাইমস ডেস্ক: র‌্যাগিংয়ের অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকালে র‌্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের ২০১৭-১৮ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিপন আহমেদ, শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, তুর্জয় হাওলাদার, আশিকুজ্জামান লিমন।

শনিবার সন্ধ্যা ৭ থেকে থেকে রাত ১২টা পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

পূর্ববর্তি সংবাদসংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখায় পুলিশকে ধন্যবাদ জানালেন প্রধামন্ত্রী
পরবর্তি সংবাদচট্টগ্রামে কর্ণফুলীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান