বরগুনায় কলেজে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি

ইসলাম টাইমস ডেস্ক: বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পার্থ রায় (২২) নামে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজের অনার্স ভবনের শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটে।

পার্থ রায় বরগুনার পাথরঘাটা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পংকজ রায়ের ছেলে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিক বলেন, কলেজের অনার্স ভবনে সম্মান দ্বিতীয় বর্ষের ক্লাস শেষে বখাটে পার্থ রায় এক ছাত্রীকে পাশের একটি শ্রেণি কক্ষে জোর করে টেনে নিয়ে যায়। এ সময় পার্থ ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। এক পর্যায়ে মেয়েটিকে কয়েকটি থাপ্পড়ও দেয় পার্থ রায়।

এ সময় মেয়েটির চিৎকারে শুনে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বেল্লাল হোসেন, মো. নুরুজ্জামান ও শাহজালাল ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে অধ্যক্ষের কার্যালয় নিয়ে আসেন এবং বখাটে পার্থ রায়কে আটক করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদার বলেন, কলেজ কর্তৃপক্ষ বখাটে ছেলেটিকে পুলিশের নিকট হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদনিম্নমানের পানি বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : শিল্পমন্ত্রী
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু সেতুর ঋণ শোধ হবে ২০৩৪ সালে: ওবায়দুল কাদের