দেশে ফিরলেন এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ।

সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এরশাদের সঙ্গে ফিরেছেন ছোটভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের দুই পুত্র শাদ এরশাদ ও এরিখ এরশাদ।

পূর্ববর্তি সংবাদপটিয়ার ইসলামী মহাসম্মেলন ৭ ও ৮ ফেব্রুয়ারি
পরবর্তি সংবাদগাজীপুরে সড়ক দুর্ঘটনা, কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত