সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন

ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আফিয়া বেগম (৪২)। পুলিশ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বসতঘর থেকে আফিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে।

ঘাতক ছেলে সবুজকে আটক করা হয়েছে। আফিয়া বেগম গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সবুজ হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মান্নারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মিনার উদ্দিন জানান, সৌদি আরব ফেরত আফিয়া বেগম জালালপুর গ্রামে ছেলে সবুজকে নিয়ে বসবাস করতেন। সোমবার দিনের কোনো এক সময় মাকে হত্যা করে সবুজ ঘরটি তালাবদ্ধ করে রাখে।

প্রতিবেশীরা ঘটনা আঁচ করতে পেরে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করেন। প্রতিবেশীদের ধারণা মা-ছেলের দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে কী নিয়ে দ্বন্দ্ব এ ব্যাপারে কেউ মুখ খুলছেন না।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনের সোচ্চার লেখক সাংবাদিকরা ইসরাইলের টার্গেট
পরবর্তি সংবাদবগুড়ায় কুলখানির দাওয়াত খেয়ে হাসপাতালে ভীড়