বগুড়ায় কুলখানির দাওয়াত খেয়ে হাসপাতালে ভীড়

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার কুলখানির দাওয়াত খেয়ে অর্ধশত ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৭ জন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৭ জন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ধারণা,খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। বগুড়ার কাহালু উপজেলায় জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা লোকজন জানান, শুক্রবার বাদ জুমা কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামে মরহুম আকতারুজ্জামানের কুলখানি হয়। অনেক মানুষ গরুর গোশত আর আলুর জোল দিয়ে ভাত খেয়ে বাড়ি ফেরেন।

শনিবার থেকে তাদের পেটে ব্যথা শুরু হয়। পরিস্থিতি খারাপ হলে রবিবার সকাল থেকে তারা হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। রবিবার সারাদিন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ও কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইকবাল মাহমুদ জানান, কুলখানির দাওয়াত খেয়ে অসুস্থ ২৭ জনকে ভর্তি আছে হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে, অবস্থা উন্নতির দিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদসুনামগঞ্জে ছেলের হাতে মা খুন
পরবর্তি সংবাদখুলনায় মাদক বিরোধী অভিযান, ২৪ ঘন্টায় ৯৬ জন আটক