ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা্য় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার রাতে প্যারিস থেকে কিছুটা দূরে অবস্থিত একটি আটতলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, পুরো পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
জানা যায়, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর সময় তিন দমকল কর্মী আহত হয়েছেন।
















