‘কাদিয়ানি ইজতেমা’ বন্ধের দাবিতে আগামীকাল বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল

ইসলাম টাইমস ডেস্ক : পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানিদের কথিত ইজতেমা বন্ধের দাবিতে আগামীকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি বাদ জুমা এই মিছিল হওয়ার কথা রয়েছে।

আজ ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকার ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানি অমুসলিমদের কথিত জাতীয় ইজতেমা বিষয়ে করণীয় নির্ধারণে খতমে নবুওয়াত সম্পর্কিত সংগঠনগুলো এই বৈঠক আহবান করে।

সভায় বক্তারা বলেন, অমুসলিম কাদিয়ানী সম্প্রদায় দীর্ঘদিন যাবত এদশের ধর্মপ্রাণ নিরীহ মুসলমানদের ধর্মান্তরিত করছে। জাতীয় ইজতেমার নামে পঞ্চগড়ে মানুষকে বিভ্রান্ত করার মহা আয়োজন করেছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আমরা সরল মুসলিমদের ঈমানহারা করার এই আয়োজন বন্ধের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, কাদিয়ানীরা রাসুলুল্লাহ সা.-কে শেষ নবী মানে না এবং বিশ্বাস করে না -যা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তাই তারা মুসলিম হতে পারে না। তারা যেন মুসলিম নামধারণ করে মুসলিমদের বিভ্রান্ত করার সুযোগ না পায় সেজন্য তাদেরকে অমুসলিমও ঘোষণা  করতে হবে।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি ইমাদুদ্দীনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের আমীর মুফতি শোয়াইব ইব্রাহীম, মহাসচিব মুহাম্মদ নাজমুল হক, আমরা ঢাকাবাসীর সভাপতি হাজী শামছুল হক, খতমে নবুওয়াত আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুল আলীম নেজামী।

এছাড়াও মাওলানা ওবায়দুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, মুফতি মিজানুর রহমান, হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আজিজুল হক শেখ সাদী প্রমুখ ওলামায়ে কেরাম বৈঠকে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পঞ্চগড়ে কাদিয়ানি জামাত আগামী ২২-২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় ইজতেমা’ করার ঘোষণা দিয়েছে এবং ইজতেমা সফল করতে নানা ধরনের প্রতারণামূলক কর্মসূচি হাতে নিয়েছে। যাতে সাধারণ মুসলমানের বিভ্রান্ত হচ্ছে বলে দাবি স্থানীয় সচেতন মহলের। এতে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। তারা মুসলিম নামধারী অমুসলিম সম্প্রদায়ের ইজতেমাসহ সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদভারত ও বাংলাদেশের সম্পর্ক চলমান থাকবে: মোদি
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় তালাবদ্ধ দোকানঘর থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার