কাদিয়ানি ইজতেমা বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন আল্লামা আহমদ শফী

ইসলাম টাইমস ডেস্ক : পঞ্চগড়ে কথিত কাদিয়ানি ইজতেমা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন হেফাজতে ইসলামের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে হেফাজত আমির আল্লামা আহমদ শফি বলেন, খতমে নবুওয়াতের অস্বীকারকারী কাদিয়ানি জামাত ব্রিটিশের পা চাটা গোলাম, মুসলিম উম্মাহর জঘন্য শত্রু। গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীরা সর্বশেষ নবী মুহাম্মদ সা.-এর শেষ নবী হওয়ার বিষয়কে অস্বীকার করে।

তিনি আরও বলেন, কাদিয়ানী মতবাদের জন্ম পাকিস্তানে। ১৯৭৪ সালের ৭ সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ সংবিধান সংশোধনীর মাধ্যমে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদের ‘ইসলামের গণ্ডিবহির্ভূত অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে দীর্ঘদিন যাবত মুসলমানরা আন্দোলন করে আসছে। কিন্তু রহস্যজনক কারণে কোনো সরকারই তা পূরণ করছে না।

আল্লামা আহমদ শফী বলেন, এই মাসের শেষের দিকে পঞ্চগড়ে কাদিয়ানিরা ইজতেমা করার যে ঘোষণা দিয়েছে, তা অচিরেই বন্ধ করতে হবে। নইলে খতমে নবুওয়াত আন্দোলনের সঙ্গে একাত্মপোষণ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

পূর্ববর্তি সংবাদবান্দার হক থেকে তাওবা করার উপায়
পরবর্তি সংবাদবার্মিংহামে প্রচণ্ড শীত : ছিন্নমূলদের আশ্রয় দিচ্ছে মসজিদ