আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী হোক : ওবায়দুল কাদের

 ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ চায় না বিএনপি দুর্বল হোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। বিরোধী দল শক্তিশালী হলে তা গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু তারা নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’

আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন, রাষ্ট্রীয়ভাবে এ খবর আমরা পেয়েছি।’

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে ৮৭ প্রার্থীর তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, এটি তালিকা প্রকাশের প্রথম ধাপ। আওয়ামী লীগের ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।

তিনি বলেন, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্তভাবে অংশ নিতে পারবেন প্রার্থীরা। বিএনপি নির্বাচনে আসছে না, নির্বাচনটা একটু জমজমাট হোক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

পূর্ববর্তি সংবাদএমসিপি, নিউইয়র্কের মুসলিমদের স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা
পরবর্তি সংবাদমুন্সিগঞ্জে মদপানে দুই বোনের মৃত্যু