মুন্সিগঞ্জে মদপানে দুই বোনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় মদপান করে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন- চায়না ও চামেলি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

শুক্রবার দিবাগত রাতে মদ্যপানে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মুমুর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী হোক : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদফেনীতে সহকর্মীদের দোষারোপ করে বিআরডিবি-এর নারী কর্মকর্তার আত্মহত্যা