পঞ্চগড়ে কথিত কাদিয়ানি ইজতেমা বন্ধে স্থানীয় জনতার ব্যাপক প্রস্তুতি

আবরার আবদুল্লাহ ।।

পঞ্চগড়ের আহমদনগরের কথিত কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ের সর্বস্তরের মুসলিম জনগণ ও উলামায়ে কেরাম আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার রাতে এক জরুরি পরামর্শ সভায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে অংশগ্রহণকারী আবু তাহমিদাহ ইসলাম টাইমস এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার বাদ এশা পঞ্চগড় সদরের কেন্দ্রীয় জামে মসজিদে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল করিমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জেলার আলেম-উলামা ও সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা।

কাদিয়ানি ইজতেমা বন্ধ ও কাদিয়ানিদের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে তারা ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেন।

ক. জেলার সর্বত্র কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবি সম্বলিত ছোট ছোট ব্যানার ও পোস্টার লাগানো।
খ. জেলার সব মসজিদে কাদিয়ানি মতবাদের অসারতা ও মুসলিমদের ঈমানহারা করতে তাদের তৎপরতা সম্পর্কে আলোচনা করা।
গ. প্রশাসন কাদিয়ানি ইজতেমা বন্ধ না করলে ইজমেতার দিনগুলোতে (২২-২৪ ফেব্রুয়ারি) কালো ব্যাচ ধারন এবং ১ দিনের কর্ম বিরতি পালন।

এছাড়াও প্রত্যেক মুসলমান নিজ নিজ পরিবার ও আত্মীয়-স্বজনকে কাদিয়ানি মতবাদ ও জলসা সম্পর্কে সচেতন করবেন। বিশেষত মাদরাসা-মসজিদের দায়িত্বশীলরা নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরি চেষ্টা করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

পূর্ববর্তি সংবাদনড়াইলে হাঁস খোঁজা নিয়ে সংঘর্ষে আহত ১০
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা ও লুটপাট