কাশ্মিরে ভয়াবহ সংঘর্ষে নিহত ৮, আহত ২

ইসলাম টাইমস ডেস্ক : ভারতশাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের পর নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামীদের পাল্টাপাল্টি গুলিবর্ষণে ৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ জন স্বাধীনতাকামী ও ৫ জন বেসামরিক লোক। গুরুতর আহত হয়েছে ২ জন সেনা।

জম্মু কাশ্মিরের কুলগ্রাম জেলায় এ সংঘর্ষ ঘটে।

খবরের বিবরণিতে বলা হয়েছে, একটি গোপন সূত্র পুলিশকে জানায় ওই এলাকার একটি বাড়িতে দু-তিনজন স্বাধীনতাকামী লুকিয়ে আছে। খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা। সে সময়ই দুই পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে ৩ স্বাধীনতাকামী নিহত হয়।

পুলিশ জানায়, নিষেধ করা সত্ত্বেও সংঘর্ষ চলাকালীন ওই অঞ্চলে কিছু বেসামরিক লোক ঢুকে পড়ে। আকস্মিক একটি বোমার বিস্ফোরণে ৫ জন নিহত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ কাশ্মিরে আইইডি বিস্ফোরণে রাষ্ট্রীয় রাইফেলসের সাত জওয়ান আহত হয়। তাঁদের মধ্যে তিনজনকে শ্রীনগর মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাদের অভিযান জোরদার করে।

পূর্ববর্তি সংবাদরামপুরা যাচ্ছে হাইয়াতুল উলয়ার অফিস!
পরবর্তি সংবাদঅবশেষে সিলেট সমাবেশের অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট