কাদিয়ানিদের ‘ইজতেমা’ বন্ধের দাবিতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: কাদিয়ানীদের কথিত ইজতেমা বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) জামেয়া ইসলামিয়া গাজী বুরহান উদ্দিন মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতম নবুওয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম ও আইনের দৃষ্টিতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের। তাই অনতিবিলম্বে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানীদের তথাকথিত ইজতেমা বন্ধ করতে হবে।

মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও মুফতী ফয়জুল হক জালালাবাদীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মাওলানা শায়খ নাসির উদ্দিন, মাওলানা আছলাম রহমানী, শায়খ মাওলানা আব্দুর রহমান বুরুঙ্গা, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা সৈয়দ মুতাহির আলী, মাওলানা আব্দুল করিম জালালী, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আশরাফ আলী, মাওলানা শাহ নেজাম উদ্দিন, হাফিজ মুশাহিদ আলী, মাওলানা এম শামীম হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে কাদিয়ানীদের তথাকথিত জাতীয় ইজতেমা বন্ধ দাবীতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতম নবুওয়াত বাংলাদেশ সিলেট শাখার নেতৃবৃন্দ  জামেয়া কাসেমূল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম জাকারিয়া, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহতামীম মাওলানা সামিউর রহমান মুসা, দারুস সালাম মাদরাসার নাজিম মাওলানা মুফতী জাকারিয়া, ভার্থখলা নূরীয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মজদুদ্দীন, সোবহানীঘাট জামেয়া মাহমুদিয়া মাদরাসায় নায়েবে মুহতামীম আহমেদ ছগির, নয়াসড়ক মাদরাসার মুহতামীম সহ অন্যান্য মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে  মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৩ ফেব্রুয়ারি বুধবার বাদ মাগরিব সিলেট নগরীর সোবহানীঘাট জামেয়া মাহমুদিয়া মাদরাসায় কাদিয়ানীদের তথাকথিত জাতীয় ইজতেমা বন্ধের দাবীতে কর্মসূচি ঘোষণার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদচীনের জিনজিয়াংয়ে আটক উইঘুর -অস্ট্রেলিয়ান মুসলিম, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ কামনা
পরবর্তি সংবাদকাদিয়ানি সম্প্রদায় কেন মুসলমান নয়: আল্লামা মনযুর নোমানী রহ.