অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) তাদেরকে আদালতে হাজির করা হবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিলুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সোমবার ধর্ষণের শিকার ওই তরুণী থানায় মামলা দায়ের করেছেন। এদিন রাতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদেরকে আদালতে হাজির করা হবে।

পূর্ববর্তি সংবাদনয়াদিল্লির বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯
পরবর্তি সংবাদওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ১ ডাকাত নিহত