ইসলাম টাইমস ডেস্ক : পঞ্চগড়ের আহমদনগরে কথিত ইজতেমা বন্ধের দাবিতে তীব্র মুসলিম সমাজের আন্দোলন। গতকাল সন্ধ্যায় বিক্ষোভ বিমিল করার পর আজ সকাল এগারোটায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ‘পঞ্চগড় মুসলিম যুব সমাজ’।
স্মারকলিপিতে তারা কাদিয়ানিদের কথিত ইজতেমাসহ পঞ্চগড়ে তাদের যাবতীয় কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে। সাথে সাথে কাদিয়ানি মতাদর্শ প্রচাক অনলাইন টেলিভিশন ‘এমটিএ ইন্টারন্যাশনাল’-এর প্রচার প্রচারণা বন্ধ করারও দাবি জানায় তারা।
আজ বিকাল ১১টায় পঞ্চগড় মুসলিম যুব সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বরাবর স্মারকলিপি জমা দেন।
এর আগে গতকাল সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর রাতে প্রশাসনের পক্ষ থেকে যুব সমাজের প্রতিনিধিদের আলোচনার জন্য ডাকা হয়। সেখানে তারা জানান, তাদের একটাই দাবি পঞ্চগড়ে কাদিয়ানিদের কোনো ইজতেমা হতে পারবে না। তখন তাদেরকে দাবির কথা লিখিত জানাতে বলা হয়। এরই প্রেক্ষিতে আজ স্মারকলিপি জমা দিলেন তারা।
অন্যদিকে আজ একই ইস্যুতে কাদিয়ানিদের উপস্থিতিতে প্রশাসনের এক বৈঠকে উপস্থিত থাকতে অস্বীকার করেছে পঞ্চগড় মুসলিম যুব সমাজের প্রতিনিধিরা।
















