কক্সবাজারে ৬ মাদরাসা ছাত্রী অপহরণ, ২ ঘণ্টা পর উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : কক্সবাজারের মহেশখালী দ্বীপে ৬ মাদরাসার ছাত্রীসহ আটজনকে অপহরণের পর তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন এবারের দাখিল পরীক্ষার্থী।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়।

মহেশখালী থানার পুলিশ জানিয়েছে, দ্বীপের ছোট মহেশখালী এলাকা থেকে বন্দুকধারী একদল দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হয় মাদরাসা ছাত্রীরা।

দ্বীপের ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, দ্বীপের শাপলাপুর আলিম মাদ্রাসার পাঁচ দাখিল পরীক্ষার্থী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় ভাড়া বাসায় থেকে পরীক্ষা দিচ্ছে। ইতিমধ্যে পাঁচজনের মধ্যে জনৈক ছাত্রীর সঙ্গে ছোট মহেশখালীর আজম নামের এক ছেলের বন্ধুত্ব গড়ে উঠে। তার অনুরোধে দাওয়াত খেতে ছয় পরীক্ষার্থী ও বাসার মালিক পারভিন ও তার শিশুপুত্রসহ আটজন রাত আটটার দিকে ছোট মহেশখালী আসাদতলী সংলগ্ন এলাকায় যায়। কথিত বন্ধুসহ কয়েকজন যুবক তাদের পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন ছাত্রী চিৎকার করে। চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় লোকজন চেয়ারম্যানের সহায়তায় সবাইকে উদ্ধার করে।

পূর্ববর্তি সংবাদভালোবাসা দিবসের ধারণা পাল্টে দিতে চায় পাকিস্তানি যুবকরা
পরবর্তি সংবাদ৯ বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল, স্বাগত জানালো ছাত্রলীগ