রাজবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন।  বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের মো. মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫)।

জানা যায়, নিহতরা মাগুড়া জেলা থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন বলে জানা গেছে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘ দুর্ঘটনার খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তি সংবাদআজ বাদ ফজর বয়ানের মাধ্যমে শুরু হল বিশ্ব ইজতেমা ২০১৯
পরবর্তি সংবাদলক্ষ্মীপুরে ডাকাতদের পারস্পরিক গোলাগুলিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিহত