ইরানে আত্মঘাতী বোমা হামলা, ২৭ সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ডসের ২৭ সেনা নিহত হয়েছেন।  স্থানীয় গণমাধ্যমের বরাতে এ হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি  যান বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের বহন করে নিয়ে যাওয়া একটি বাসকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও তেরো সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

একটি ভিডিওতে পাকিস্তান সীমান্তের এই অস্থিতিশীল রাজ্যটিতে হামলার স্থলে রক্ত ও বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এই সীমান্ত দিয়েই ইরানের বিদ্রোহী ও মাদকপাচারকারীরা তাদের কার্যক্রম চালায়।

হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বাসটি মুচড়ে যাওয়া ধাতব পদার্থে পরিণত হয়।

অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ওপর এ পর্যন্ত এটাকেই সবচেয়ে বড় আঘাত হিসেবে ধরে নেয়া হচ্ছে। কাজেই গেরিলা পদ্ধতির হামলা এখন তাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করছে।

ইরানের সামরিক বাহিনীর এই ক্ষয়ক্ষতির মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ নেতা আলী ফাদাভি দেশের শত্রুদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন।

সূত্র: রয়টার্স

 

 

পূর্ববর্তি সংবাদমালিবাগে পিকআপ ও ট্রাক চাপায় ভ্যানচালক নিহত
পরবর্তি সংবাদরোমে ফুটবল খেলা নিয়ে রক্তারক্তি : আহত ৩