আমেরিকায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে ‘ফেস অব ইসলাম’ প্রতিযোগিতা

আমেরিকার আরকানাস প্রদেশের একটি হাই স্কুল –শিক্ষার্থীরা যেন ইসলাম ও মুসলমান সঠিক ধারণা লাভ করতে পারেন- তার অভিনব উদ্যোগ নিয়েছে। স্কুল কর্তৃপক্ষ ‘ফেস অব ইসলাম’ নামে একটি শিল্প প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে শিক্ষার্থীদের বলা হয়েছে, মুসলিম প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তাদের জীবনের ঘটনা বা অন্য কোনো দিক শৈল্পিক ভাষায় তুলে ধরতে হবে।

স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা শিক্ষার্থীদের মুসলমান সম্পর্কে সঠিক ধারণা লাভের সুযোগ করে দিতে চান। তারা যেন সমাজের সকল ধর্মবিশ্বাসীর সঙ্গে মেশার অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আরাকানাসের ফেয়েটভেইল হাই স্কুল এই অভিনব কর্মসূচি গ্রহণ করেছে। স্কুলের বিশ্ব ইতিহাস কোর্সের অংশ হিসেবে তাদেরকে এই গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে।

ছাত্রদের অনুভূতিগুলো আরকানাস বিশ্ববিদ্যালয়ের কিটরেল আর্ট গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে। শিক্ষার্থীরা শৈল্পিক ভাষায় ও কারুকাজ মণ্ডিত কাগজে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছে।

ফেয়েটভেল স্কুলের জুনিয়র শিক্ষক পিটার হারমান বলেন, ‘এটা বিভিন্ন সংস্কৃতির মানুষকে জানার চমৎকার সুযোগ। কোনো সম্প্রদায়ের মানুষ সম্পর্কে সংবাদপত্র বা বই পড়েও আপনি জানতে পারবেন। কিন্তু কাছে গিয়ে তা বুঝবেন তা অনন্য।’

শিক্ষার্থীরা মুসলিমদের সম্পর্কে স্থানীয় মসজিদ পরিদর্শন করে এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে।

একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের সমাজের মুসলিমদের খুঁজে বের করেছি এবং স্কুলের মুসলিম শিক্ষার্থীদের সম্পর্কেও জানতে পেরেছি। আমরা একই সমাজে বাস করার পরও জানতাম না এতো চমৎকার মানুষ আমাদের পাশেই আছেন। আমরা মুসলিমদের সম্পর্কে নতুন অভিজ্ঞতা ও উপলব্ধি লাভ করেছি।’

আরকানাস ডেমোক্রেট গেজেট থেকে আবরার আবদুল্লাহ-এর অনুবাদ

পূর্ববর্তি সংবাদসোহরাওয়ার্দী হাসপাতালে আগুন
পরবর্তি সংবাদনরসিংদীতে মানববন্ধন, ‘আমি মুসলমান, ভ্যালেন্টাইনস ডে আমার জন্য নয়।’