পিরোজপুরে ট্রাক চাপায় নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাকের চাপায়  এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

যুবকটির নাম মো. আকরাম হাওলাদার (১৮)।  সে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তি সংবাদআজ ইজতেমা মাঠের আলোচক যারা
পরবর্তি সংবাদরোহিঙ্গা মুসলিম শিশুদের আগুনে নিক্ষেপ করা হয়েছে: জাতিসংঘ