আবু আম্মার লাবিব ।। ভ্রাম্যমাণ প্রতিনিধি
আজ শুক্রবার বাদ আসর টঙ্গীর ইজতেমার মাঠে শতাধিক সুন্নতি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জোহায়রুল হাসান এই সুন্নতি বিয়ে পড়ান। তিনি তাবলিগের মুরুব্বি হজরতজি এনামুল হাসান রহ.-এর পৌত্র এবং হযরত মাওলানা যোবায়রুল হাসান রহ.-এর পুত্র।
এর আগে তিনি বাদ আসর ঈমান-ইসলাম ও মুসলিম জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। আলোচনার শেষভাগে তিনি নবদম্পতিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। তিনি কুরআন ও সুন্নাহর আলোকে দাম্পত্য জীবনের উদ্দেশ্য ব্যক্ত করেন এবং সুখী দাম্পত্য জীবন অর্জনের জন্য প্রয়োজনীয় উপদেশ দেন।
বিয়ে পড়ানো শেষে তিনি নবদম্পতিদের জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
















