১০২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : আজ কক্সবাজারের টেকনাফে ১০২ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের হাতে ফুল তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী।

আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ব্যবসায়ী ও ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্ত্রী ও আইজিপি ছাড়াও জেলা পুলিশের তত্ত্বাবধানে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য শাহীন আকতার, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, মো. জাফর আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মে. কামাল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

অন্যদের মধ্যে বিজিবির রিজিউন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ উপস্থিত রয়েছেন।

পূর্ববর্তি সংবাদআখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা
পরবর্তি সংবাদইজতেমা শেষ : দাওয়াতের পথে বের হচ্ছে হাজারো জামাত