আফগানিস্তানে সোভিয়েত পরাজয়ের ৩০ বছর, মার্কিনিদের শিক্ষা নিতে বললো তালেবান

আবরার আবদুল্লাহ ।।

আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের পতন থেকে আমেরিকাকে আবারও শিক্ষা নেওয়ার আহবান জানিয়েছে তালেবান। গতকাল ১৫ ফেব্রুয়ারি সোভিয়েত সৈন্যদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই আহবান জানালো তারা।

তালেবান মুখপাত্র মুহাম্মদ সুহাইল শাহিন আনাদুলু এজেন্সিকে বলেন, আমেরিকার উচিৎ শান্তিপূর্ণভাবে আফগানিস্তান ছেড়ে যাওয়া এবং স্বাধীনভাবে আফগানিদের দেশ গঠনের সুযোগ দেওয়া।

তিনি আরও বলেন, মস্কো নিজ থেকে বুঝতে পেরেছিলো যে, আফগানিস্তানকে জোরপূর্বক নিয়ন্ত্রণ বা তাকে উপনিবেশ করে রাখা যাবে না। যা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় স্তম্ভের ভূমিকা পালন করেছিলো।

সুহাইল শাহিন আফগানিস্তানের চলমান সংকটকের একটি যৌক্তিক পরিসমাপ্তির উপর জোর দেন। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আফগানিস্তান থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে এবং সেখানে একটি ইসলামিক জোট সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাথে সাথে তালেবান বন্দীদের মুক্তি শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং বিশ্বাসের ভিত দৃঢ় করবে। উপনিবেশিক শাসনের অধীনে কোনো নির্বাচনে বিশ্বাস নেই তালেবানের।

এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলাভ তালেবানদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করেছেন। যেন তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনায় অংশ নিতে কোনো বাধা না থাকে।

সুহাইল শাহিন বলেন, আমেরিকার ঠিক করা উচিৎ তাদের ভূমিকা কী হবে? যদি নেতিবাচক হয়, তবে পরিণতিও তেমন হবে এবং গঠনমূলক হলে তাতেও সমর্থন থাকবে আমাদের।

এক দশক আফগানিস্তান দখল করে রাখার পর ১৫ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে সোভিয়েত সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করে। দীর্ঘ মেয়াদি এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কমপক্ষে ১৫ হাজার সৈন্য প্রাণ হারায়। রক্তক্ষয়ী এই যুদ্ধের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জনগণের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বলা হয়, এই যুদ্ধ সোভিয়েত ইউনিয়নের ভিত নাড়িয়ে দেয়। এর মাত্র দুই বছরের মাথায় ২৪ ডিসেম্বর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়।

সূত্র : আনাদুলু  এজেন্সি

পূর্ববর্তি সংবাদ‘বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে কৃত্রিম বিরোধী দল সৃষ্টি করা হয়েছে’
পরবর্তি সংবাদকাদিয়ানী সম্প্রদায় কেন মুসলমান নয় (২য় পর্ব) : আল্লামা মনযুর নোমানী রহ.