নিজস্ব প্রতিবেদক : ইজতেমা শেষে দেশে ফিরে গেছেন ভারত পাকিস্তানের শীর্ষ মুরব্বিরা। গতকাল শনিবার ইজতেমার আখেরি মোনাজাত শেষে রাতেই ফিরে যান ভারতের শীর্ষ মুরব্বিরা এবং আজ সকালে দেশে গেছেন পাকিস্তানের মুরব্বিরগণ।
অন্যান্যবার ইজতেমা শেষে দুয়েকদিন বিশ্রাম করে দেশে ফিরলেও এবার তারা দ্রুততম সময়ে দেশে ফিরে গেছেন। ভারতের শীর্ষ তাবলিগি মুরব্বি মাওলানা ইয়াকুব রহ.-এর মৃত্যুর খবর পাওয়ায় তারা দ্রুত ফিরে গেছেন বলে জানিয়েছেন তাবলিগ সংশ্লিষ্টরা।
তাবলিগের জামাতের পুরাতন সাথী ও ঢাকার ভিক্টোরিয়া পার্ক মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল হক ইসলাম টাইমসকে এমনটিই বলেন। তার ভাষায়, মুরব্বিরা আগে যে খুব বেশি দিন থাকতেন না নয়। তারা এক-দুই দিন বিশ্রাম নিয়েই চলে যেতেন। কিন্তু এবার হজরত মাওলানা ইয়াকুব রহ.-এর ইন্তেকালের খবর পেয়ে দ্রুত বাংদেশ ছেড়ে গেছেন বিশ্ব বরেণ্য মুরব্বিরা।
















