ইসলাম টাইমস ডেস্ক: ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সদর, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানীর স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকগণ। তবে তাকে আরো দুদিন হাসাপাতালে থাকতে হবে বলে জানা গেছে।
হযরত মাওলানার প্রেস সচিব ফযলুর রহমান জানিয়েছেন, হযরতের স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে ভাল আছে। কিছু রিপোর্ট এসেছে, যাতে তার ম্যাল্যারিয়া আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। এখনো আরো অনেক রিপোর্ট বাকী আছে। আগামী দুদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।
জানা যায়, বিগত কয়েক দিন ধরে মাওলানা আরশাদ মাদানীর জ্বর ছিল। জ্বরের কারণে কয়েকদিন থেকে তার অনেক কষ্ট হচ্ছিল। অবস্থা অবনতির দিকে যাওয়ায় গতকাল মঙ্গলবার তাকে দিল্লি মেট্রো হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে ( আইসিইউ) রাখা হয়। এরপর চিকিৎসকগণ তার ম্যাল্যারিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মাওলানা ফযলুর রহমান মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, এবং সর্বস্তরের মুসলিম জনসাধারণের কাছে হযরতের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
















