শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

‍যুবকটির নাম মেহেদী হাসান। র‌্যাবের দাবি, নিহত মেহেদী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে।র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদ খান জানান, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় অসহায়দের জন্য চালের এটিএম চালু করলো মসজিদ কর্তৃপক্ষ (ভিডিও)
পরবর্তি সংবাদশিশুটির মা-বাবা কোথায়?