শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিং করতে বাধ্য করেন : শিক্ষামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : সরকারের কোচিং বিরোধী পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোচিং সেন্টার অনেক রকম আছে। তবে যেখানে শিক্ষকরা শ্রেণীতে পড়াশোনা না করিয়ে তাদের নিজেদের বাড়িতে বা কোন কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়তে বাধ্য করেন, সেখানে না পড়লে তাদের নম্বর কম দিয়ে ফেল করিয়ে দেন। এ রকম অপরাধ যারা করেন তাদের ধরতে সারা দেশে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

এ সময় তিনি যারা বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান নোট বইয়ের ব্যবসা করছেন তাদের কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরকারী এস. কে. পাইলট হাইস্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সারাদেশে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় অনেকাংশেরই শিক্ষার যে মূল উদ্দেশ্য তার বদলে ব্যবসায়িক উদ্দেশ্য বড় হয়ে উঠছে। কাজেই এটা নিয়ে সরকার ভাবছে।

এ সময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান।

পূর্ববর্তি সংবাদশপথ নিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদরা
পরবর্তি সংবাদ‘কওমি সিলেবাসে নয়, পাঠদান পদ্ধতিতে পরিবর্তন বেশি দরকার’