আমেরিকায় ইতিহাস গড়লেন আইনজীবী ফয়েজ শাকির

ইসলাম টাইমস ডেস্ক : ২০২০ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স তার প্রচারণা বিভাগের প্রধান হিসেবে মুসলিম আইনজীবী ফয়েজ শাকিরের নাম ঘোষণা করেছেন। আমেরিকার ইতিহাসে প্রথম কোনো মুসলিম প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা বিভাগের প্রধান মনোনীত হলেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া ফজেয় শাকির আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) জাতীয় রাজনৈতিক পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

গতকাল মঙ্গলবার বার্নি স্যান্ডার্স তার প্রচারণা পরিচালক হিসেবে ফয়েজ শাকিরের নাম ঘোষণা করেন। অবশ্য ফয়েজ শাকির এর আগে সিনেটর হ্যারি রেইড ও ন্যান্সি পেলোসির উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

ফয়েজ শাকির দ্য সেন্টার ফর আমেরিকান প্রোগরেস-এর হয়ে গত ৭ বছর আমেরিকান সমাজ থেকে ইসলামভীতি দূর করতেও কাজ করে যাচ্ছেন।

বার্নি স্যান্ডার্স ২০১৬ সালে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন এবং তিনি ২০২০ সালের নমিনেশন লাভের ব্যাপারে আশাবাদী।

সূত্র : আনাদুলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদবালেগ হওয়ার আগে খতনা না করলে কী করণীয়?
পরবর্তি সংবাদ‘ভ্রুণ হত্যা মানুষের ভেতর হত্যার প্রবণতা বাড়ায়’