ইসলাম টাইমস ডেস্ক: পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ভোরে তিনি এ কথা জানান ।
এছাড়া ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছেন। সকালে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটানোর পর আগুন আর দেখা যাচ্ছে না।
















