চকবাজারে উদ্ধার অভিযান সমাপ্ত, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এখনও

ইসলাম টাইমস ডেস্ক : চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে সরকার।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এই ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও ফায়ার সার্ভিসের তিনটি টিম কাজ করবে। যাতে নতুন করে আগুন লাগতে না পারে।

মেয়র সাঈদ খোকন বলেন, নিহতদের শনাক্ত করার কাজ চলছে। যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের ডিএনএ টেস্ট করে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হবে।

চকবাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আইন-শৃংলখা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছেন। সাধারণ মানুষ এখনও ঘটনাস্থলে যেতে পারছেন না। দূর থেকে এখনও (বিকেল ৪টা) ধোঁয়া দেখা যাচ্ছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যচ্ছে।

পূর্ববর্তি সংবাদচকবাজারে অগ্নিকাণ্ড : আগুনের তাপে গেট গলে গেলেও আগুন লাগেনি মসজিদে
পরবর্তি সংবাদগর্ভবতী স্ত্রী নামতে পারেননি, তাই নামেননি স্বামীও