চকবাজারের ঘটনায় নিহতদের জন্য এরদোগানের শোক

ইসলাম টাইমস ডেস্ক: চকবাজারের চূড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্যে গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

ঢাকাস্থ তুরস্কের দূতাবাস জানিয়েছে, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেয়া বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এরদোয়ান। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৮০ জনের মত নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মকর্তা নিহত
পরবর্তি সংবাদআসামে বিষাক্ত মদপান : মৃতের সংখ্যা বেড়ে ১২০