আশুলিয়ায় সড়ক দুর্ঘটনা, পুলিশের এসআই নিহত

ইসলাম টাইমস ডেস্ক:আজ সোমবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে সাভারের আশুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জসিমউদ্দিন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

নিহত জসিমুদ্দীন মাদারীপুর সদরের মাকসুদের ছেলে। আহতরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাবেদ মাসুদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর জানতে পেরে আমরা নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

পূর্ববর্তি সংবাদশেষবেলার বইমেলা: সুখ-দুঃখের কড়চা
পরবর্তি সংবাদরাজধানীতে টিপ টিপ  বৃষ্টি