চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইসলাম টাইমস ডেস্ক : আজ সোমবার ঢাকার চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

জাতীয় শোক হিসেবে দেশের সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানেও শোক পালন করা হচ্ছে।

গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৬৭ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। এখনও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। রোববার দিনের কার্যক্রমের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি উপস্থাপন করেন।

পূর্ববর্তি সংবাদকথা কাটাকাটি থেকে বন্ধুর হাতে বন্ধু খুন
পরবর্তি সংবাদপিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ না করা রহস্যজনক : মির্জা ফখরুল