ইসলাম টাইমস ডেস্ক: আজ রাজধানীর তেজগাঁওয়ের শিকাজু হিমাগার ও দেশি সুপার এগ্রো লিমিটেডে র্যাব-২ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুর, পনির, শুঁটকি ও অন্যান্য খাদ্যপণ্য জব্দ করেছে।
র্যাব জানিয়েছে, এসব মেয়াদোত্তীর্ণ পণ্য রাজধানীর বিভিন্ন নামীদামি সুপারশপে বিক্রি হয়।
প্রতিষ্ঠান দুটোকে মোট ৩২ লাখ টাকা জরিমানা করাসহ তাদের ১৮ জন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-২কে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদফতর।
















