ইসলাম টাইমস ডেস্ক: প্রায় এক সপ্তাহ পার হতে চলল কিন্তু আহতদের মৃত্যুর ধারাবাহিকতা এখনও থামেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রিকশাচালক আনোয়ার হোসেনের পর সোহাগ নামে গতকাল আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন বলেন, রাত আড়াইটার দিকে আনোয়ার হোসেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল।
















