আটক ভারতীয় পাইলটের পরিচয় প্রকাশ করলো পাকিস্তান (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানের বিমান বাহিনী দুই জন ভারতীয় পাইলট আটকের দাবির পর তাদের একজনের পরিচয় প্রকাশ করেছে গণমাধ্যমে।

পাক বিমান বাহিনীর পক্ষ থেকে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর পোশাক পরিধান করা এক ব্যক্তি নিজেকে উইং কমান্ডার অভি নন্দন। আমার আইডি নং ২৭৯৮১।

পাকিস্তান বিমান বাহিনীর দাবি অপর পাইলট আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ভিডিওতে প্রকাশিত পাইলটের হাত ও চোখ বাধা অবস্থায় দেখা যায়। তার মাথার পাশ দিয়ে রক্ত ঝরছিলো।

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র : ডেইলি পাকিস্তান

পূর্ববর্তি সংবাদউত্তরায় মামলা না নেওয়ায় শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ
পরবর্তি সংবাদপুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর কাজ শুরু হবে ১৫ দিনের মধ্যে