ইসলাম টাইমস ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া ও কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপি সিরাতুন্নবি সা. মাহফিলের সূচনা হয়েছে আজ।
কিশোরগঞ্জের আজিম উদ্দীন হাইস্কুল মাঠে ঐতিহ্যবাহী এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার মধ্যরাতে আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
উক্ত সীরাত সম্মেলনে প্রথম দিন, (১মার্চ শুক্রবার) আল্লামা আযহার আলী আনোয়ার শাহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি কিফায়াতুল্লাহ আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি নজরুল ইসলাম।
দ্বিতীয় দিন (২মার্চ শনিবার) প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মাদ উপস্থিত থাকবেন। প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ করবেন মুফতি যুবায়ের আহমদ কাসেমী।
এছাড়াও মাহফিলে দেশের বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিত হওয়ার কথা রয়েছে।
মাহফিলে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে নবী করিম সা.-এর সিরাত সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ।
















