ইসলাম টাইমস ডেস্ক: ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি তরুণ আলেম চৌধুরী নাসির আহমদের বাবা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম চৌধুরীর নামাযে জানাজা আজ (৩ মার্চ) বাদ জোহর ময়মনসিংহের নওমহলস্থ সানফ্লাওয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জমিয়তে উলামায়ে ইসলাম, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও অনেক গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য গতকাল মাগরিবের সময় আকুয়া মোড়ল বাড়ীস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
















