ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, ইমরান খানের নোবেল পুরস্কার পাওয়ার দরকার নেই। জনগণের চোখে ইতিমধ্যে তিনি নোবেল পুরস্কার পেয়েই গেছেন।
ওয়াসিম আকরাম এক টুইট বার্তায় লেখেন, ‘আপনার অধীনে দেশের মানুষ ভালো আছে, ইতিবাচক ও নিরাপদ অনুভব করছে। নেতা, আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দরকার নেই, আমাদের চোখে আপনি এর মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছেন!’
এর আগে ভারতীয় পাইলটকে ফেরত দেয়ায় নোবেল পুরস্কারের দাবি উঠেছে ইমরানের জন্য। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অবশ্য বলছেন তিনি এই পুরস্কারের যোগ্য নন।
কিংবদন্তি ক্রিকেটার ইমান খান টুইটারে লেখেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আমি নই। এই পুরস্কারের যোগ্য সে, যে কাশ্মীরকে নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ মেটাতে পারে।
















